× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষিতে বালাইনাশক ব্যবহারে ক্ষতির মুখে মৎস্যসম্পদ : প্রাণিসম্পদ উপদেষ্টা

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ২২:৪২ পিএম

কৃষিতে বালাইনাশক ব্যবহারে ক্ষতির মুখে মৎস্যসম্পদ : প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওর দেশের কৃষি ও মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট বোরো ধান উৎপাদনের প্রায় অর্ধেক আসে হাওরাঞ্চল থেকে। কিন্তু কৃষিতে অতিরিক্ত কীটনাশক ও বালাইনাশক ব্যবহারে ক্ষতির সম্মুখীন হচ্ছে হাওরের মৎস্যসম্পদ।

রবিবার (৩১ আগস্ট) সকালে মিঠামইন উপজেলা পরিষদ হলরুমে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার নিবন্ধিত মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, হাওরের মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষায় কৃষি খাতে বালাইনাশক ব্যবহার সীমিত করতে জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কীভাবে কৃষিতে বালাইনাশক কমিয়ে উৎপাদন বাড়ানো যায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষা করা যায়, সে বিষয়ে কাজ চলছে। এ সংক্রান্ত যে ঘোষণা আসবে, তা সবাইকে মেনে চলতে হবে।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমতের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন, ইটনা উপজেলার মৎস্যজীবী প্রতিনিধি মো. স্বপন মিয়া, মিঠামইন উপজেলার প্রতিনিধি আজিজুর হক, অষ্টগ্রাম উপজেলার প্রতিনিধি কাকন মিয়া প্রমুখ। 

এতে স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. মনিরুল ইসলাম। পরে উপদেষ্টা গাবতলী ব্রিজ সংলগ্ন ইটনা হাওরে ৫৫০ কেজি পোনামাছ অবমুক্ত করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা