× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাশ নিয়ে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক অবরোধ

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ২১:২৩ পিএম

লাশ নিয়ে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক অবরোধ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আনোয়ার হোসেন (৩৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে লাশ নিয়ে স্থানীয়রা বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রবিবার (৩১ আগস্ট) বিকালে লালমনিরহাটের বুড়িমারী মহাসড়কে হাতীবান্ধা মেডিকেল মোড়ে এক ঘণ্টা  অবরোধ করে বিচার দাবি করেন তারা। মৃত আনোয়ার হোসেন সিংগিমারী এলাকার অহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের একটি ইউক্যালিপ্টাস গাছ কাটাকে কেন্দ্র করে গত ১৭ আগস্ট প্রতিবেশী শহিদুল ইসলামের সঙ্গে বিবাদ হয় আনোয়ার হোসেনের। এতে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা আরও খারাপ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন আনোয়ার হোসেনকে রবিবার সকালে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এ ঘটনায় নিহতের পরিবার থেকে হামলাকারী চারজনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা করেন। এ মামলায় ওই রাতেই প্রধান অভিযুক্ত শহিদুল ইসলামসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তারা আদালত থেকে জামিনে মুক্তি পান।

এদিকে রবিবার বিকালে মৃত আনোয়ারের লাশ এলাকায় পৌছলে বিক্ষুব্ধ স্থানীয়রা লাশ নিয়ে বিচার দাবিতে হাতীবান্ধা মেডিকেল মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় দীর্ঘ এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করায় শত শত যানবাহন আটকা পড়ে।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত কুমার ঘটনাস্থলে গিয়ে ন্যায়বিচারের বিষয়ে আশ্বস্ত করলে মহাসড়ক ছেড়ে দেন অবরোধকারীরা।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, হামলার ঘটনায় ওইদিন তাৎক্ষণিক মামলা নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা