বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ২০:৪৮ পিএম
প্রতীকী ছবি।
কমিল্লার বুড়িচং উপজেলায় পুকুরের পানিতে ডুবে মারিয়াম আক্তার নামের (২) এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩১ আগষ্ট) দুপুরে উপজেলার মোকাম ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নানার বাড়িতে বেড়াতে এসে লোকজনের অজান্তে মারিয়াম বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে ডুবে মারা যায়। বাড়ীর লোকজন খোঁজাখুঁজি করার সময় পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে। পরে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মারিয়ামের মামা মামুনুর রশীদ জানান, আমার বোন পারভিন আক্তারের সঙ্গে গত কয়েকদিন আগে মারিয়াম তার নানার বাড়ি বেড়াতে আসে।