রংপুর অফিস
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ২০:১৩ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫ ২০:২৪ পিএম
কবরস্থানের পরিবেশ সুন্দর রাখতে এবং কীটপতঙ্গের বিস্তার রোধে রংপুরে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাংলার চোখ’। রবিবার (৩১ আগস্ট) বিকালে নগরীর নূরপুর বড় কবরস্থানে তানবীর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী তানবীর হোসেন আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলার চোখের মহানগর সভাপতি আবু জাফর লিটন, সাধারণ সম্পাদক উমর ফারুক, জেলা সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাবুল, সদস্য এয়াজ আহমেদ পাপ্পু, আলী আকবর বাদল, দুলাল হোসেন প্রমূখ।
তানবীর হোসেন আশরাফী বলেন, প্রতিটি মুসলমানের শেষ ঠিকানা কবরস্থান। সেই কবরস্থানের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। নূরপুর কবরস্থানে আগাছা জন্মে এক প্রকার জঙ্গলে পরিণত হয়েছিল। এতে মশাসহ নানা কীটপতঙ্গের বিস্তার ঘটছে। কবরস্থান পরিচ্ছন্ন রাখতে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। রংপুরের জেলা পর্যায়ে বিভিন্ন কবরস্থানে এমন পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানানো হয়।