× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলবাড়ীতে অসচ্ছল ও দুস্থ রোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ

হিলি থেকে নাগরিক সাংবাদিক আলমগীর

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১৬:৩৯ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২ ১৭:১০ পিএম

ফুলবাড়ীতে দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক ও  অর্থ তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। ছবি : প্রবা

ফুলবাড়ীতে দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক ও অর্থ তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। ছবি : প্রবা

দিনাজপুরের ফুলবাড়ীতে অসচ্ছল ও দুস্থ রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক ও অর্থ বিতরণ করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ অনুদান তুলে দেন।

উপজেলা পরিষদ হল রুমে অসচ্ছল ব্যক্তি ও দুস্থ রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১২ জনকে ছয় লাখ ১০ হাজার টাকা এবং স্থানীয় এমপির ঐচ্ছিক তহবিল থেকে ৩৮ জনকে এক লাখ আট হাজার টাকার সরকারি এই আর্থিক অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম বাবু।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা