× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইজিবাইক-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে যাত্রী নিহত

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৯:২১ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৫ ১৯:৩৭ পিএম

ইজিবাইক-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে যাত্রী নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী বরকত আলি (৫৫) নিহত হয়েছে। নিহত বরকত আলি দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত বুদো মোল্লার ছেলে ও হাতিভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন ছিলেন। 

রবিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মুক্তারপুর মোল্লা বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।দামুড়হুদা সদর ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য মুক্তারপুর গ্রামের হাসান আলী জানান, বরকত আলী সকালে কার্পাসডাঙ্গা বাজার থেকে বাজার করে ব্যাটারিচালিত ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন।ইজিবাইকটি দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের মুক্তারপুর ফেরিঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত মাছ বহনকারী স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বরকত আলী  সড়কের উপর ছিটকে পড়ে মাথাসহ মুখমণ্ডলে আঘাত পেয়ে গুরুতর  জখম হন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি।

দামুড়হুদা মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি; অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা