× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংস্কার না হলে নূরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে : হাসনাত আবদুল্লাহ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৮:৪৬ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৫ ১৯:১১ পিএম

সংস্কার না হলে নূরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুর ভাইয়ের (নুরুল হক নূর) ওপর যে আক্রমণটা হয়েছে- এটা আমাদের জন্য একটা বার্তা। তারেক জিয়াকে মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে।

তাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়মটা পরিবর্তন না করতে পারি। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে- যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের নাম আমরা দিয়েছি সংস্কার। এর জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে 'উঠানে নতুন সংবিধান' শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি৷ গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ বৈঠকের আয়োজক ।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদেরকে এখন বলা হয় নির্বাচনবিরোধী। বিএনপি নির্বাচনের কথা বলছে। আমরা নির্বাচনসহ আরও দুইটি বিষয়ের কথা বলছি। আমরা বলছি আমাদের নির্বাচনও লাগবে ,আবার বিচার ও সংস্কারও লাগবে। এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে, বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না- এর ফয়সালা কি হয়েছে? নেয়ার পরে যে আমাদের পরিবারকে অবগত করবে- এর ফয়সালা কি হয়েছে? হয়নি তো! আমরা দেখি একজন মাইকে বলে যদি ধানের শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাব। আমি বলছিনা এটা একটা রাজনৈতিক দলের অবস্থান। এটা সবাই যে ধারণ করে আমরা বিশ্বাস করতে চাই না।

তিনি আরও বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে। আমরা এসেছি- উনি ওনার লোক পাঠিয়েছেন যে, আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাদের জন্য তিনি কিছু উপহার পাঠিয়েছেন৷ এটা আমাদের জন্য পজেটিভ বার্তা। আমাদের অবশ্যই ওয়েলকাম জানানো উচিত।

বৈঠকে আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস. এম. সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা