× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ক্লাস বর্জন করে বিক্ষোভ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৮:০৬ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

চট্টগ্রামের বোয়ালখালীতে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীও অংশ নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হাকিম অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে বাড়ি ফিরে যায়।

এছাড়া অভিযুক্ত শিক্ষক নুরুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত ও সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের দরখাস্ত দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক। 

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, শিক্ষক নুরুল ইসলাম বিদ্যালয়ে, কোচিং ও বাসায় ডেকে নিয়ে গিয়ে ছাত্রীদের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে যৌন হয়রানি করে আসছেন।

ইমরান হোসেন নামের এক প্রাক্তন শিক্ষার্থী বলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করে আসছে। ভুক্তভোগীরা লোকলজ্জার ভয়ে এতদিন মুখ খোলেনি। আমাদের দাবি ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্তসহ দ্রুত আইনে আওতায় আনতে হবে।

অভিযুক্ত সহকারী শিক্ষক নুরুল ইসলাম শিক্ষার্থীদের এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজশে তিনজন শিক্ষক মিলে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে এ কাহিনী সাজিয়েছেন। এর আগে আমার নামে ফেসবুকে অপপ্রচার করেছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছিলাম।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হাকিম বলেন, ‘শরীর চর্চা বিষয়ের শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীরা যে অভিযোগ এনেছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ভুক্তভোগী শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা