× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগারে দুই ভাইকে গাঁজা দিতে গিয়ে ধরা বৃদ্ধ

কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৭:৩৮ পিএম

প্রবা ফটো।

প্রবা ফটো।

কুমিল্লা কারাগারে গাঁজা নিয়ে স্বজনদের সঙ্গে দেখা করতে এসে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক বৃদ্ধ। রবিবার (৩১ আগস্ট) কুমিল্লা কারাগারের ফটকে তাকে গাঁজাসহ আটক করা হয়। পরে এক মাসের কারাদণ্ড ও ২০ টাকা জরিমানা করা হয়। ওই ব্যক্তির নাম মো. সফিক (৬০)। তিনি চান্দিনা উপজেলার রূপনগর গ্রামের মো. ছাদেকের ছেলে। তিনি তার দুই ভাই কারাবন্দি ইয়াছিন ও ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন।

কারা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে কারারক্ষী মো. আব্দুল হান্নান ওই দর্শনার্থীকে তল্লাশি করে তার শার্টের পকেটে একটি বিড়ি গাঁজা এবং পরে তার শরীর তল্লাশী করে আরও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি গাঁজা সেবন করেন বলে স্বীকার করেন। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে একমাস বিনাশ্রম কারাদণ্ড ও ২০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, কারাগার প্রাঙ্গণে মাদকসহ যে কোনো প্রকার অবৈধ দ্রব্য প্রবেশ রোধে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার সর্বদা সতর্ক ও তৎপর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা