× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগর সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৫:৪১ পিএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৫ ১৫:৫২ পিএম

রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মোছার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মোঃ ওয়াজেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, অতিরিক্ত পরিচালক (অব.) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ মোঃ শহীদুল হক, বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজর হাসনাত জাহান, লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোর্শেদুল ইসলাম লিটন, পাইলট গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক শাহ মো: ইয়াছিনুল হক, সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আবু মোছার হাতে মানপত্র ও উত্তোরীয় তুলে দেন তার সহকর্মীরা। আবেগঘন মুহূর্তে সহকর্মী ও শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ১৭ বছর নিষ্ঠা, সততা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর নেতৃত্বে বিদ্যালয় আজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নিয়েছে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক জ্ঞানে সীমাবদ্ধ না রেখে নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দেওয়াই ছিল তাঁর মূল দর্শন। 

সহকর্মী শিক্ষকরা বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি ছিলেন নিবেদিত প্রাণ, আর একজন প্রধান শিক্ষক হিসেবে ছিলেন দূরদর্শী ও সবার অভিভাবকসুলভ।

এসময় শিক্ষার্থীদের চোখের জল আর সহকর্মীদের আবেগমাখা স্মৃতিচারণে অনুষ্ঠানস্থল পরিণত হয় বেদনা ও কৃতজ্ঞতার মিলনমেলায়। 

সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায়ী শিক্ষক আবু মোছা বলেন, এই বিদ্যালয়, এই শিক্ষার্থী আর এই এলাকার মানুষই আমার প্রেরণা ছিল। আমি চলে যাচ্ছি, তবে হৃদয়ের টানে এই বিদ্যালয়ের সঙ্গে আমৃত্যু জড়িয়ে থাকব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা