× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তুলতে চাই: এডভোকেট মতিন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১২:২৫ পিএম

রবিবার সকালে প্রেসক্লাবের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

রবিবার সকালে প্রেসক্লাবের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুল মতিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সকালে প্রেসক্লাবের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এডভোকেট মতিন বলেন, আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করি। এরই প্রেক্ষিতে ২০১৩ সালে ঢাকায় বার কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া থেকে শুরু করে ২০১৮ সালে ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়া পর্যন্ত আইন অঙ্গনে দীর্ঘদিন কাজ করেছি। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনজীবী হিসেবে আমার দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও অধিকার আদায়ের গুরুত্ব। আমি চাই এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে। আমার লক্ষ্য হলো নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলা। 

নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ এর পরিচালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো:আরজু, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, জালাল উদ্দিন মনির, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর নবীনগর প্রতিবেদক পিয়াল হাসান রিয়াজ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা