× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকাশে উড়ল অনুকূলের বিমান ‘দ্য রয়্যাল স্কাই-১১০’

ভুবন সেন, খানসামা (দিনাজপুর)

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ২২:১৮ পিএম

আকাশে উড়ল অনুকূলের বিমান ‘দ্য রয়্যাল স্কাই-১১০’

দিনাজপুরের খানসামা উপজেলার প্রত্যন্ত গ্রাম গোয়ালপাড়া। এখানেই জন্ম নিয়েছেন মেধাবী তরুণ অনুকূল রায়। বয়স মাত্র ১৬ বছর হলেও স্বপ্ন তাঁর আকাশছোঁয়া। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। দুই বছরের অক্লান্ত পরিশ্রম শেষে তৈরি করেছেন একটি বিমান। নাম দিয়েছেন ‘দ্য রয়্যাল স্কাই-১১০’।

শনিবার (৩০ আগস্ট) বিকালে নিজের বানানো বিমানটি আকাশে উড়িয়ে দেন অনুকূল। হঠাৎ আকাশে বিমান উড়তে দেখে গ্রামবাসীর মধ্যে দেখা দেয় চাঞ্চল্য। এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে কৌতূহল আর উচ্ছ্বাস। কেউ মোবাইলে ভিডিও করেন, কেউবা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন কিশোর উদ্ভাবকের দিকে।

অনুকূল রায় প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিমানটি তৈরি করতে আমার প্রায় দুই বছর লেগেছে। ছোটবেলা থেকেই বিজ্ঞান আর প্রযুক্তি বিষয়ে আগ্রহ ছিল। ২০২৩ সালে আমি একটি রোবট বানিয়েছিলাম। এবার চেষ্টা করলাম বিমান বানানোর। সরকারি সহযোগিতা পেলে আরও নতুন কিছু করার ইচ্ছে আছে।

সম্প্রতি আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে এই তরুণ। পড়াশোনার পাশাপাশি সে বিজ্ঞানভিত্তিক নানা কাজে নিজেকে যুক্ত রেখেছে। অনুকূলের স্বপ্ন তরুণদের সৃজনশীল চিন্তা কাজে লাগিয়ে দেশের জন্য কিছু করা।

স্থানীয় শিক্ষক পরাণ চন্দ্র রায় বলেন, অনুকূল আমাদের গ্রামের গর্ব। তার মতো ছেলেদের কারণে তরুণরা বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহী হবে।

এ বিষয়ে ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল জানান, ‘আমি বিষয়টি শুনেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে অনুকূলের জন্য কিছু করার চেষ্টা করব।’

গ্রামবাসী মনে করেন, অনুকূলের এই সাফল্য কেবল তার পরিবারের নয়, গোটা উপজেলার জন্য এক বিরল অর্জন। তারা আশা করছেন, ভবিষ্যতে অনুকূলের হাত ধরে আরও বড় উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়িত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা