× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার চেয়েও বড় সৈরাচার ড. ইউনূস : কাদের সিদ্দিকী

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ২১:২৪ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৫ ২১:৩৮ পিএম

শেখ হাসিনার চেয়েও বড় সৈরাচার ড. ইউনূস : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বলেন, আল্লাহর পক্ষ থেকে গজব পড়েছে, তাই শেখ হাসিনা গেছেন। লজ্জা পাই তখন, যখন বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর গালে জুতা মারা হয় এবং তালে তালে স্লোগান দেওয়া হয়।

শেখ হাসিনা সৈরাচার ছিলেন, কিন্তু ড. ইউনূস তার চেয়ে বড় সৈরাচার। তিনি কিছু অযোগ্য তরুণদের উপদেষ্টা বানিয়েছেন, যাদের দেশ পরিচালনার কোনো যোগ্যতাই নেই। 

শনিবার (৩০ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, যদি প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন, তাহলে লতিফ সিদ্দিকীর গালে জুতা মারা মানে ড. ইউনূসের গালেও জুতা মারা। 

প্রখ্যাত শিক্ষাবিদ প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ইব্রাহিম খাঁ জন্ম না নিলে বাঙালি জাতির এত শিক্ষক থাকত না। এসময় তিনি বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ তুলে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানান।

সমাবেশে মুক্তিযোদ্ধা ফজলুল হকের (বীর প্রতীক) সভাপতিত্বে কাদেরিয়া বাহিনীর কোম্পানি কমান্ডার হুমায়ুন বাঙ্গাল, আজাদ মনসুর আজাদ ছিদ্দিকী, আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সমাবেশ শেষে বিএনপির ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা কাদের সিদ্দিকীকে দালাল আক্ষা দিয়ে নানা ধরনের স্লোগান দেয়, এতে পুলিশ নিরাপত্তায় ভূঞাপুর ত্যাগ করেন কাদের সিদ্দিকী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা