× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে লুট হওয়া আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ

সিলেট অফিস

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৯:৪৯ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৫ ১৯:৫৭ পিএম

সিলেটে লুট হওয়া আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর থেকে লুটের আরও ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে সিলেট সদর উপজেলা প্রশাসন। শনিবার (৩০ আগস্ট) উপজেলার ধোপাগুল এলাকার ক্রাশার মিলে অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়।

জানা গেছে, শনিবার ধোপাগুল এলাকায় অভিযানে নামে উপজেলা প্রশাসন। ম্যাজিস্ট্রেট মেহদী হাসান হৃদয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করেন র‌্যাব-৯ এর সদস্যরা। অভিযানে একটি ক্রাশার মিল থেকে প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।

তথ্য নিশ্চিত করে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ বলেন, ‘উপজেলা প্রশাসনের অভিযানে একটি ক্রাশার মিল থেকে ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা