× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক মেহেদী আল আমিনের ওপর সন্ত্রাসী হামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৯:৩২ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৫ ২০:০৪ পিএম

সাংবাদিক মেহেদী আল আমিনের ওপর সন্ত্রাসী হামলা

মারিয়ান ইনিশিয়েটিভ মানবাধিকার পুরস্কার বিজয়ী সাংবাদিক মেহেদী আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় মুন্সীগঞ্জের ষোলঘর বাস স্ট্যান্ড এলাকায় একটি সংঘর্ষের পরিস্থিতির ভিডিও ধারণ করার সময় স্থানীয় এক রাজনৈতিক ক্যাডার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও আঘাত করেন।

এ ঘটনায় আজ শনিবার শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন মেহেদী।

ভুক্তভোগী মেহেদী জানান, আন্তর্জাতিক মানব পাচার সম্পর্কিত কোনো ঘটনা হতে পারে ধারণা করে তিনি স্থানীয় একটি সালিশ পর্যবেক্ষণ করছিলেন, যার কোনো আইনি ভিত্তি নেই। সালিশ চলার এক মুহুর্তে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠলে সালিশকারীরা ২০ মিনিটের বিরতি দিয়ে কক্ষের বাইরে চলে যান। সে সময় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

মেহেদী বলেন, ‘আমি সেই সহিংস পরিস্থিতির ভিডিও ধারণ শুরু করি। এ কারণে আমাকে শারীরিকভাবে আঘাত করা হয়।’

তিনি আরও বলেন, ‘আক্রমণকারী বলছিল, সাংবাদিক হইছোস, তো ভিডিও করস কেন?’

খোঁজ নিয়ে জানা গেছে, আক্রণনকারী একে বাবু ওরফে আকাল বাবুর বাড়ি শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের খৈয়াগাও গ্রামে।

মেহেদী আল আমিন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ সম্পাদক এবং ঢাকাস্থ মুন্সিগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক। ফ্রান্সের রাষ্ট্রপতি প্রণীত মারিয়ান ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস ডিফেন্ডারস-২০২৫ পুরস্কার বিজয়ী তিনি।

সাংবাদিকদের সুরক্ষার জন্য কাজ করা সব জাতীয় ও আন্তর্জাতিক ফোরামকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মেহেদী বলেন, ‘হুমকি সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি দেশে এবং বিদেশে বিভিন্ন পুরস্কার পেয়েছি। প্রতিটি হয়রানি, হুমকি এবং আক্রমণকে আমার ক্যারিয়ারের একেকটি নতুন পালক হিসেবে বিবেচনা করি।’

অভিযোগের বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা