× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে আরও এক নারীর মৃত্যু, নিহত বেড়ে ৭

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫ ১৩:০৪ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৫ ১৩:১৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাজিল গ্রামে গ্যাস লাইনের বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম (৩৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৭ জনের মৃত্যু হলো।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে আসমা বেগম মারা যান। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে, বিস্ফোরণে দুই পরিবারে ৯ জন দগ্ধ হয়েছিল।

ঘটনাটি ঘটেছিল শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে। আহতদের মধ্যে চার নারীসহ পাঁচজনের মৃত্যুর খবর আসে। আজ আসমার মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ থেকে ৭।

জাতীয় বার্নে বর্তমানে দুইজন দগ্ধ ব্যক্তি চিকিৎসাধীন আছেন। তারা হলেন- মুনতাহা (৮) এবং আসমার ছেলে আরাফাত (১৫)।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের পরিস্থিতি স্থিতিশীল রাখতে মেডিকেল টিম তৎপর রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা