× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষকের ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ, চিড়িয়াখানায় হস্তান্তর

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ২০:২৫ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৫ ২০:৩৭ পিএম

কৃষকের ফাঁদে ধরা পড়ল মেছোবাঘ, চিড়িয়াখানায় হস্তান্তর

চট্টগ্রামের ফটিকছড়িতে এক খামারির ফাঁদে আটকে খামারের মুরগি খেতে এসে ধরা পড়েছে একটি মেছোবাঘ। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার নানুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রহমতবাড়ি এলাকা থেকে বাঘটি উদ্ধার করা হয়।

স্থানীয় কৃষক এয়াকুব আলী জানান, আমার খামারের বেশ কিছু মুরগি দীর্ঘদিন ধরে অজ্ঞাত প্রাণী খেয়ে ফেলছিল। সন্দেহ থেকে আমি একটি ঝুড়ি ফাঁদ তৈরি করি। ভোরে মুরগি ধরতে খামারে ঢুকলে ফাঁদে আটকা পড়ে মেছোবাঘটি।

নানুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমাকে বিষয়টি জানালে আমি ঘটনাস্থলে গিয়ে বাঘটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করি। ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, গ্রামবাসীর হাতে ধরা মেছোবাঘটিকে উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে এটিকে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা