× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার জলসীমায় প্রবেশ: ১২২ জেলেকে ফেরত আনল কোস্টগার্ড

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৯:৪৫ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৫ ১৯:৪৯ পিএম

মিয়ানমার জলসীমায় প্রবেশ: ১২২ জেলেকে ফেরত আনল কোস্টগার্ড

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে আইন অমান্য করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়া ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত এনেছে কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনাসংলগ্ন নাফ নদীর বিভিন্ন এলাকায় কোস্টগার্ড নজরদারি জোরদার করে। এসময় জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরার সময় বাংলাদেশি ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত নিয়ে আসা হয়।

সিয়াম-উল-হক বলেন, তাদের ফেরত না আনলে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

ফেরত আনা এসব জেলে এবং ট্রলার মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

জেলেদের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করা নিয়ে তিনি বলেন, রাখাইনে সংঘাত চলছে। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। এতে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি জেলেদের আরাকান আর্মি কর্তৃক প্রতিনিয়ত ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।

তিনি জানান, আন্তর্জাতিক আইন অমান্য করা এসব জেলেদের ফেরত আনতে কোস্টগার্ডসহ সীমান্তে নিরাপত্তা দেওয়া সংস্থাগুলোকে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এতে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদকপাচার, অস্ত্রপাচার ও চোরাচালান রোধসহ নিরাপত্তা নিশ্চিতে নানাভাবে বেগ পেতে হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা