× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুব কল্যাণ সংসদ সদর আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৯:১২ পিএম

যুব কল্যাণ সংসদ সদর আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

“শিক্ষিত ও দক্ষ যুব, আগামীর ভরসা”- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ-ত্রিপুরা যুব কল্যাণ সংসদ সদর আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার ২ নম্বর প্রকল্প গাছবান উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সদর উপজেলা শাখার সভাপতি মনিন্দ্র ত্রিপুরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ধনেশ্বর ত্রিপুরা, আর উদ্বোধক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কমল বিকাশ ত্রিপুরা।

এছাড়া কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা (লায়ন), স্থানীয় কার্বারী পূর্ণ ভূষণ ত্রিপুরা, অ্যাডভোকেট ভিক্টর ত্রিপুরা, ইউপি সদস্যা বেনুকা ত্রিপুরা, সদর আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ত্রিপুরাসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে ফলেন ময় ত্রিপুরা সভাপতি, খলেন জ্যোতি ত্রিপুরা সাধারণ সম্পাদক এবং সোহাগ ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

ত্রিপুরা যুব কল্যাণ সংসদের নেতারা জানান, সংগঠনের লক্ষ্য আগামী প্রজন্মকে শিক্ষিত, দক্ষ ও ঐক্যবদ্ধ করে উন্নয়ন-অগ্রগতির মূলধারায় সম্পৃক্ত করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা