× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির বিজয় র‍্যালিতে হামলায় ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দাগনভূঁঞা (ফেনী) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৮:৩০ পিএম

বিএনপির বিজয় র‍্যালিতে হামলায় ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

গণঅভ্যুত্থান দিবসে ফেনীর দাগনভূঞায় বিএনপির বিজয় র‍্যালিতে হামলার ঘটনায় মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হামলায় গুরুতর আহত ইঞ্জিনিয়ার এনায়েত উল্যাহ সোহেল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অর্ধ শতাধিকের নামে এ মামলা করেন। 

বাদী পক্ষের আইনজীবী নুরুল আলম হারুন জানান, আদালতের বিচারক মামলা আমলে নিয়ে ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 

তারা হলেন- ফেনী জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, জেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য জামশেদুর রহমান ফটিক, দাগনভূঁঞা উপজেলা যুবদলের সভাপতি কবীর আহমেদ ডিপলু ও উপজেলা বিএনপির সাবেক সহ-সম্পাদক আবুল হাসেম বাহাদুর।

এর আগে, গত ৫ আগস্ট দাগনভূঁঞা উপজেলা ও পৌর বিএনপি গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালির আয়োজন করে। এ সময় জিরোপয়েন্টে স্বদলীয় প্রতিপক্ষ মিছিলে অতর্কিত হামলা করে নেতাকর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও তাদের মারধর করে। এ সময় পেছন থেকে ইট-পাটকেল নিক্ষেপ ও অতর্কিত হামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা দলের সভাপতি জাহানারা বেগম, ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, সদস্য সচিব তৌহিদুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার এনায়েত উল্যাহ সোহেল, সরোয়ার, সুমন ভূঁইয়াসহ ১৫ নেতাকর্মী আহত হন।

হামলায় গুরুতর আহত যুবদল নেতা ইঞ্জিনিয়ার এনায়েত উল্যাহ সোহেলের ১৭ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসদের একটি টিম ডান চোখ ও চোখের পাশে ভেঙে যাওয়া হাড়ে অস্ত্রোপচার করেন।

দাগনভূঁঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ মামলা দায়ের ও ওয়ারেন্টের তথ্য নিশ্চিত করে জানান, ওয়ারেন্টভুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা