ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৮:২২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কলেজ ক্যাম্পাসে এই ক্যাম্পের আয়োজন করে আরাপপুর বিএনপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ডা. আসিফ হোসেন অতনু এবং আরাপপুর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিএনপি সব সময় মানুষের পাশে থাকতে চায়। তারই অংশ হিসেবে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বর্তমান উচ্চমূল্যের বাজারে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সাধারণ মানুষ উপকৃত হবে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যাবে বিএনপি- এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বিভিন্ন ধরনের চিকিৎসা পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হয়।