× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এই রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীলনকশা: ডা. তাহের

কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৭:৫০ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৫ ১৮:৪০ পিএম

এই রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীলনকশা: ডা. তাহের

প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করিয়েছেন মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীলনকশা।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় একটি মিলনায়তনে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ‘নির্বাচনী দায়িত্বশীল’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. তাহের বলেন, চূড়ান্ত সংস্কারের সিদ্ধান্তে পৌঁছার আগেই প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। বিচার এখনো দৃশ্যমান হয়নি। এর মাঝে বোধহয় তিনি কোনো শক্তির কাছে মাথানত করে পরিকল্পিত নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন বলে দেশবাসী শঙ্কা প্রকাশ করছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার কমিটমেন্ট দিয়ে আসছিল তারা নিরপেক্ষ থাকবে, তারা সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন হবে। কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই জানিয়ে জামায়াত নেতা বলেন, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। এরমধ্যে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন হবে। কিন্তু সেগুলো না করেই নির্বাচনের যে পথনকশা ঘোষণা করা হয়েছে সেটি একটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীলনকশা বলে আমি মনে করি।

আমরা এটা হতে দেব না। জুলাই চার্টার রিফান্ড ও পিআর এর মাধ্যমে নির্বাচন করতে আমরা সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করার চেষ্টা করব, যোগ করেন তিনি।

এসময় নির্বাচন পদ্ধতি নির্ধারণ না করে রোডম্যাপ ঘোষণা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ বলেও মন্তব্য করেন ডা. সৈয়দ আবদুল্লাহ্ মোহাম্মদ তাহের। এজন্য তিনি নির্বাচন কমিশনকে দেশবাসীর প্রতি ক্ষমা চাওয়ারও আহ্বান জানান।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম পৌরসভা আমির মাওলানা ইব্রাহীম, সহকারী সেক্রেটারি আবদুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম ও সেক্রেটারি মুকবুল আহমেদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা