× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ‘হানি ট্র্যাপ’ চক্রের কবলে দুজন, গ্রেপ্তার ৭

বগুড়া অফিস

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৬:৪৮ পিএম

বগুড়ায় ‘হানি ট্র্যাপ’ চক্রের কবলে দুজন, গ্রেপ্তার ৭

বগুড়ায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে দুই ব্যক্তিকে একটি ফ্ল্যাটে জিম্মি করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে একটি সংঘবদ্ধ চক্র। খবর পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে জিম্মিদের উদ্ধার করে এবং আলোচিত কারাবন্দি তুফান সরকার ও সাবেক পৌর কাউন্সিলর মতিন সরকারের ভাইসহ চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শহরের চকসূত্রাপুর শহীদ বিলু সড়কের রহমান ভিলার একটি ফ্ল্যাট থেকে জিম্মিদের উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন- চেলোপাড়ার মহসিন কাজি সিজান (২৫), চকসূত্রাপুর চামড়াপট্টির মতিন সরকারের ভাই ওমর সরকার (৩৫), কেয়া বেগম (৩৩), আফসানা মিমি (২৪), কামরুন্নাহার অধরা (২২), এনামুল হোসেন ওরফে রায়হান (২৭) ও নয়ন হোসেন (৩৫)। এসময় তাদের হেফাজত থেকে জিম্মিদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পাঁচ হাজার ১০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।

এদের মধ্যে মহসিন কাজি সিজানের বিরুদ্ধে অস্ত্র, বিশেষ ক্ষমতা আইন, চুরি ও মারামারিসহ ছয়টি মামলা, এনামুল হোসেন রায়হানের বিরুদ্ধে অপহরণ, চুরি ও মারামারিসহ ছয়টি মামলা, আলোচিত  ওমর সরকারের বিরুদ্ধে হত্যা, চুরি, মারামারি ও মাদকসহ ছয়টি মামলা এবং নয়ন হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ইকবাল বাহার জানান, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ফজলুর রহমান (৪৪) মাসখানেক আগে তার মেয়ের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এলে কেয়া বেগমের সঙ্গে তার পরিচয় হয়। পরে মোবাইল নম্বর বিনিময় করা হয়। গত বৃহস্পতিবার সকালে কেয়া ফোন করে ফজলুর রহমানকে বগুড়া শহরের তিনমাথা এলাকায় আসতে বলেন। তিনি এলে কেয়া ও সহযোগীরা তাকে চকসূত্রাপুরের একটি ফ্ল্যাটে নিয়ে আটকে রাখেন। কিছুক্ষণ পর তার এক সহযোগীকেও সেখানে ডেকে আটকিয়ে রাখা হয়।

ইকবাল বাহার আরও জানান, ভুক্তভোগীদের মারধর করে কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। পরে তাদের উলঙ্গ করে ভিডিও ধারণ করা হয় এবং চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। জিম্মিদের পরিবার বিষয়টি ডিবিকে জানালে পুলিশ রাতে অভিযান চালিয়ে দুইজনকে উদ্ধার ও সাতজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের শুক্রবার আদালতে পাঠানো হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা