× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোলে নিজবাড়িতে কসাইকে জবাই

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫ ১৬:৪৬ পিএম

বেনাপোলে নিজবাড়িতে কসাইকে জবাই

যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করছে দূর্বৃত্তরা। 

শুক্রবার (২৯ আগস্ট) রাত আড়াইটার দিকে বেনাপোল ছোট আঁচড়া গ্রামে তার নিজ বাড়িতে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে। 

তিনি ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী এবং প্রতি শুক্রবারে গরু জবাই করে মাংস বিক্রি করতেন।

তার স্ত্রী আসমা বলেন, তার স্বামী প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গরু জবাই করতে যান। গতরাতেও তিনি গরু জবাইয়ের জন্য ঘুম থেকে উঠেছিলেন। এ সময় ভ্যানচালক তার সঙ্গে থাকে। আমি তার আর্তনাদ শুনে হতচকিত হয়ে উঠি এবং বের হয়ে দেখি উঠানে তার রক্তাক্ত দেহ পড়ে আছে।

স্থানীয়রা জানান, মিজানুর রহমান একজন গরু ব্যবসায়ী। তিনি গরু কেনাবেচা করেন এবং প্রতি শুক্রবারে গরু জবাই করে এলাকায় মাংস বিক্রি করে থাকেন। শুক্রবার ভোররাতে তার বাড়ির লোকজনের চিৎকারের আশপাশের লোকজন বাড়িতে গিয়ে দেখতে পান তাকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে উঠানে ফেলে রেখে গেছে। গ্রামে কারও সঙ্গে কোনো শত্রুতা নেই।

ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার বলেন, মিজানুরের ছোট ভাই ভোর চারটার দিকে আমার কাছে ফোন দিয়ে বলে মিজানকে কারা মেরে উঠানে ফেলে রেখে গেছে। আমি সেখানে যাওয়ার পর থানায় খবর দেই। পরে পুলিশ এসে তাদের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখেন ও লাশের পাশে একটা ছুরি উদ্ধার করেন এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যান।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটা ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা