× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালত থেকে পালাল আসামি, ধরে দিল জনতা

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ২২:৪২ পিএম

আদালত থেকে পালাল আসামি, ধরে দিল জনতা

গাজীপুর আদালতে পুলিশ হেফাজত হতে পালিয়ে যান এক আসামি। পরে পাশের ঝোপ থেকে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের কাছে তুলে দেয়। ওই আসামি হলেন টাঙ্গাইলে সখীপুর উপজেলার বেরবাড়ি খন্দকারপাড়া এলাকার বদরুদ্দীনের ছেলে লালচান (৩৫)। তিনি ডাকাতি মামলার আসামি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে লালচানকে হাজিরার জন্য গাজীপুর অতিরিক্ত দায়রা জজ আদালতে আনা হয়। কোর্টে তোলার সময় তিনি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। পরে স্থানীয় জনতা জানতে পেরে তাকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে আদালতপাড়ায় একটি ঝোপঝাড় থেকে তাকে ধরে ফেলে। এরপর জনতা ওই আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করে।

গাজীপুর আদালতের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, আসামি লালচানকে কোর্টে তোলা হলে কৌশলে দৌঁড়ে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে পাকড়াও করে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, লালচান কালিয়াকৈর থানার একটি ডাকাতি মামলার এজহারভুক্ত আসামি। আজ (বৃহস্পতিবার) তার আদালতে হাজিরা ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা