× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে কেউ পার পাবে না : প্রিন্স

খুলনা অফিস

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ২২:১৩ পিএম

মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে কেউ পার পাবে না : প্রিন্স

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে কেউ পার পাবে না। শত শত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে পদদলিত করার চেষ্টা সফল হবে না। তিনি আরও বলেন, গত ৫৪ বছরে মানুষের মুক্তি আসেনি। মানুষের প্রকৃত মুক্তি নিশ্চিত করতে হলে বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। এজন্য সমাজ বিপ্লব সম্পন্ন করা অপরিহার্য।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে খুলনার শহীদ হাদিস পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে  সিপিবির দ্বাদশ খুলনা জেলা সম্মেলনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়।

উদ্বোধনী বক্তৃতায় রুহিন হোসেন প্রিন্স বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। আজ যারা মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্যকে বিতর্কিত করছে, তারা প্রকারান্তরে ’২৪-এর গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে। শত শত মানুষের রক্তের ওপর দাঁড়িয়েই ’২৪-এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেই আকাঙ্ক্ষা পদদলিত হতে দেওয়া হবে না।

প্রিন্স আরও বলেন, বামপন্থী রাজনৈতিক শক্তিগুলোই এই আকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাবে এবং সাম্প্রদায়িক, অগণতান্ত্রিক, আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী অপশক্তিকে পরাজিত করবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিবির খুলনা জেলা সভাপতি ডা. মনোজ দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশিদ, শেখ আব্দুল হান্নান, শাহদাৎ হোসেন, অশোক সরকার, মিজানুর রহমান বাবু প্রমুখ।

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজের সংগ্রামকে এগিয়ে নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছিল, আজ সরকারের ভূমিকা এবং মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থানের কারণে তা প্রশ্নবিদ্ধ হতে চলেছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে দেশের সচেতন জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা