× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কপোতাক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুজনকে জরিমানা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৯:৪৮ পিএম

কপোতাক্ষ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুজনকে জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে কপোতাক্ষ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বুড়িগোয়ালিনী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামানের নেতৃত্বে নৌপুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের ঘোলা এলাকার মৃত ইউসুফ শেখের ছেলে ওয়েজকুরুনি (৪০) ও ইউনুস আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৫)।

বুড়িগোয়ালিনী নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কপোতাক্ষ নদে অভিযান চালানো হয়। এসময় কপোতাক্ষ নদের পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালীর গলাকাটা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে বালুবাহী বাল্কহেডসহ দুজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় তাদের এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

প্রসঙ্গত, আটকরা দীর্ঘদিন ধরে ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে অবৈধভাবে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা