× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজ অস্ত্রের গুলিতে পুলিশের এসআই আহত

রাজশাহী অফিস

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৮:৫৩ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৫ ১৯:০৪ পিএম

নিজ অস্ত্রের গুলিতে পুলিশের এসআই আহত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানার এসআই মো. ওয়ারেস নিজ অস্ত্রের গুলিতে আহত হয়েছেন। বুধবার (২৭ আগস্ট) রাতে কাটাখালী থানায় এই ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দেওয়া তথ্যমতে, গত বুধবার রাত ১০টার দিকে এসআই মো. ওয়ারেস তার নামে ইস্যুকৃত পিস্তল নিয়ে বসেছিলেন। এ সময় অসতর্কতাবশত এক রাউন্ড গুলি সুট হয়। এতে তিনি তার ঊরুতে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তির পরামর্শ দেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শংকর কে বিশ্বাস বলেন, বুধবার রাত ১১টার দিকে গুলিতে আহত একজন পুলিশের এসআইকে হাসপাতালে আনা হলে তাকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা