× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই জেলায় ৭ লাখ টাকার জাল নোটসহ আটক ৩

বগুড়া অফিস ও কাশিয়ানি প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৮:৫১ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৫ ১৯:০২ পিএম

দুই জেলায় ৭ লাখ টাকার জাল নোটসহ আটক ৩

বাংলাদেশের দুই জেলার দুটি পৃথক অভিযানে ৭ লাখের বেশি টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বগুড়ায় গত বুধবার রাত আড়াইটার দিকে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আটক রিয়াজুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সুখদেব পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে একটি স্কুলব্যাগে রাখা ৫০০ টাকার ১ হাজার ৪০০টি জাল নোটসহ (মোট সাত লাখ টাকা) রিয়াজুল ইসলামকে আটক করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজার থেকে জাল টাকাসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আটকতরা হলেনÑ গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে রাকিব হাসান (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কানু মিয়ার ছেলে এনামুল হক ইমাম (৩৬)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রাকিব হাসান ও এনামুল হক ঘোনাপাড়া বাজারে কেনাকাটা করে এক দোকানদাকে ১ হাজার টাকার একটি নোট দেয়। নোটটি দেখে সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে তল্লাশি চালিয়ে আরও একটি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাল টাকাসহ ওই দুজনকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা