× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপাড়ায় পাথর উত্তোলন বিস্ফোরক সংকটে বন্ধ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৮:৪৭ পিএম

আপডেট : ২৮ আগস্ট ২০২৫ ১৮:৫৫ পিএম

মধ্যপাড়ায় পাথর উত্তোলন বিস্ফোরক সংকটে বন্ধ

দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনিতে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্য ‘অ্যামালসন এক্সপ্লোসিভ’-এর সরবরাহ বন্ধ থাকায় সাময়িকভাবে বন্ধ রয়েছে পাথর উত্তোলন কার্যক্রম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির ভূগর্ভস্থ উন্নয়ন ও পাথর উত্তোলন কার্যক্রম। খনির কার্যক্রম বন্ধ থাকায় প্রতিদিন দেড় কোটি টাকার রাজস্ব হারাবে সরকার। 

খনি সূত্রে জানা যায়, পাথর খনির উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া স্টেট কনসোর্টিয়াম (জিটিসি) বিস্ফোরকের অভাবে কাজ বন্ধ করে দেয়। ফলে খনির রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালু থাকলেও স্থগিত হয়েছে ভূগর্ভস্থ উন্নয়ন ও উৎপাদন কার্যক্রম। মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) চাহিদামতো অ্যামালসন এক্সপ্লোসিভ সরবরাহ করতে না পারায় এ সংকট দেখা দেয়। এই কারণে প্রতিদিন গড়ে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন বন্ধ থাকায় প্রায় দেড় কোটি টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়ছে সরকার। বর্তমানে খনির অভ্যন্তরে প্রায় ১২ লাখ মেট্রিক টন পাথর মজুদ রয়েছে, যা বিক্রির অপেক্ষায় রয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডিএম জোবাইয়ের হোসেন জানান, বিস্ফোরক দ্রব্যটি ভারত থেকে আমদানি করা হয় এবং বর্তমানে তা কাস্টমস ক্লিয়ারেন্সের অপেক্ষায় রয়েছে। আশাকরছি আগামী দুই-তিন দিনের মধ্যেই বিস্ফোরক খনিতে পৌঁছাবে এবং পুনরায় আগের মতো পাথর উত্তোলন কার্যক্রম শুরু হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা