× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর অফিস

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৮:৩৩ পিএম

রংপুর পলিটেকনিকে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীদের তিন দফা দাবির বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদিক হাসান, অনিক মিয়া, মনিরুল ইসলাম ও মুরসালিন মিয়া প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীদের তিন দফা দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা খর্ব করে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য তৈরি করবে। তাই এর যৌক্তিক সমাধান হওয়া উচিত। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি তোলেনÑ বিএসসি প্রকৌশলীদের অযৌক্তিক প্রস্তাব প্রত্যাহার করে ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, দেশে প্রযুক্তিগত শিক্ষার বিস্তারে এবং শিল্প কারখানা ও উন্নয়ন খাতে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অথচ বারবার তাদের মর্যাদা ছোট করার চেষ্টা করা হয়, যা অগ্রহণযোগ্য। এসময় ডিপ্লোমা শিক্ষার্থীরা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা