× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৭:০৫ পিএম

রাজবাড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজবাড়ীর পাংশায় চাঁদার টাকা না দেওয়ায় মো. সিরাজুল ইসলাম বিশ্বাস (৪৫) নামে এক ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিটের অভিযোগ উঠেছে। সিরাজুল ইসলাম বয়রাট মাজাইল গ্রামের নুরুল ইসলাম বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাহের মোড়ে পাটের ব্যবসা করে আসছেন। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল আটটার দিকে পাট্টা ইউনিয়নের বাহের মোড় বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

সূত্র জানায়, সকালে সিরাজুল নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গেলে শাফিরুল, সবুজ, লিংকন ও সবুজসহ ১০-১২ জন তার ওপর হামলা চালায়। এর আগে অভিযুক্তরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে লোহার রড, হকিস্টিক ও হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজুল ইসলাম বলেন, ‘বুধবার (২৭ আগস্ট) আমার দোকানে হালখাতা চলছিল। এসময় পাট্টা গ্রামের শাফিরুলের নেতৃত্বে কয়েকজন এসে প্রথমে কিছু খাওয়ানোর কথা বলে। আমার কাছে তোরা কী খাবি, আর তোদেরকেই বা আমি কী খাওয়াবো? তখন তারা বলে খাওয়াতে হবে না পাঁচ লাখ টাকা দিতে হবে। আমি টাকা দিতে রাজি না হওয়ায় তারা বৃহস্পতিবার সকালে দোকানে এসে লোহার রড, হকিস্টিক ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করেছে এবং আমার মহাজনকে দেওয়ার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে আসছিলাম ও ব্যবসায়ের জন্য দোকানে রাখা প্রায় পাঁচ লাখ ছয় হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।’

এ ঘটনায় তিনি থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

গুরুতর আহত সিরাজুল ইসলামকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ডা. কুতুব আহমেদ উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

অভিযুক্ত শাফিরুল মুঠোফোনে বলেন, ‘আমার দুলাভাই বশিরের সঙ্গে সিরাজুলের ব্যবসায়িক লেনদেন ছিল। হালখাতায় টাকা পরিশোধ করতে না পারায় সে আমার দুলাভাইকে মারপিট করেছে। এ নিয়ে আমিসহ গ্রামের কিছু লোকজন কথা বলতে গেলে তার সঙ্গে হাতাহাতি হয়। তবে চাঁদা চাওয়ার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।’

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘হালখাতায় টাকা কম দেওয়াকে কেন্দ্র করে এ ধরনের একটি ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা