× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৬:৫০ পিএম

ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গর্ভবতী মায়েদের স্বাভাবিক প্রসব সেবা ও কিশোর-কিশোরীদের জন্য স্বাস্থ্য সেবা কর্ণার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভিটাবাড়িয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে হবে। সেই সঙ্গে কিশোর-কিশোরীদের সঠিক স্বাস্থ্য ও পরামর্শসেবা নিশ্চিত করতে এই কর্ণার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিল্পী হালদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী উপস্থিতি ছিলেন। পরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সামনে আমগাছের চারা রোপন করেন জেলা প্রশাসক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা