× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীলফামারীতে মামলা করায় আসামিদের ভয়ে বাড়িছাড়া পরিবার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিবেদক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৫:০২ পিএম

মামলা করায় আসামিদের ভয়ে বাড়িছাড়া পরিবার

মামলা করায় আসামিদের ভয়ে বাড়িছাড়া পরিবার

নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে হামলার শিকার হয়ে মামলা করায় আসামিদের হুমকি-ধমকির ভয়ে ১০ দিন ধরে বাড়িছাড়া হয়ে আছেন এক পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী এনামুল হক বাদী হয়ে আটজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

ভুক্তভোগী এনামুল হক উপজেলার বাহাগিলী ইউনিয়নের টেপাদহ এলাকার মৃত আকবর আলীর ছেলে। আসামিরা হলেন- একই এলাকার আমজাদ হোসেন (৫৫), তার ভাই রেজাউল ইসলাম (৪৫), রেজাউলের ছেলে লেমন মিয়া (১৯), জাহেদুল ইসলামসহ আরও কয়েকজন।

এজাহার সূত্রে জানা যায়, এনামুল হকের সঙ্গে আসামিদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। গত মাসের ৭ তারিখে আসামিরা সংঘবদ্ধ হয়ে এনামুলের বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে এবং আবাদি জমির ফসল নষ্ট করে। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে থানায় মামলা করেন। কিন্তু মামলা করার পর থেকেই আসামিরা এনামুলকে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল।

প্রায় ১০ দিন আগে আসামিরা এনামুলের জমি থেকে মাটি কাটতে গেলে তিনি বাধা দেন। এতে তাকে মারধর করা হয়। তার পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুস্থ হয়ে এনামুল বাড়ি ফেরার পর আসামিরা আবারও তাকে লাঠিসোটা দিয়ে মারধর করে হত্যার হুমকি দেন। এরপর থেকে তিনি পরিবার নিয়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

এ বিষয়ে ভুক্তোভুগি এনামুল হক বলেন, আমি মামলা করার পর থেকেই আসামিরা আমাদের ওপর নির্যাতন শুরু করেছে। এখন আমরা ভয়ে বাড়িতে ফিরতে পারছি না। প্রশাসনের সহায়তা চাই।

এনামুলের বউ দুলালি বেগম বলেন, আমরা অন্যায়ভাবে জমির মাটি কাটতে বাধা দিলে আমাদের পুরো পরিবারকে মারধর করা হয়। মামলা করার পরও আসামিরা আমাদের বাড়িছাড়া করেছে। আমরা চাই, প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিত করুক।

অভিযুক্ত আমজাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সে আমাদের নামে মিথ্যা মামলা করেছে। তবে চাইলে সে বাড়ি ফিরতে পারে, আমরা কিছু বলব না। তবে মামলা তুলে নিতে হবে।’

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগী পরিবারকে সহায়তা দেওয়া হবে। তারা বাড়িতে ফিরতে পারবে, কোনো ক্ষতি হলে পুলিশ ব্যবস্থা নেবে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও আলোচনা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা