× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণে দগ্ধ ছেলের পর চলে গেলেন বাবারও

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১৪:০৩ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে ছেলে রাইয়ানের পর না ফেরার দেশে চলে গেলেন বাবা হাসান গাজী। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের পূর্ব পাইনাদি এলাকায় জাকির খন্দকার ভিলা নামের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিস্ফোরণে দগ্ধদের পাশে থাকা হাসানের ভায়রা তানজিল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসানের মেয়ে জান্নাতকে ও স্ত্রী সলমাকে ভোররাতে আইসিইউতে নেওয়া হয়েছে। এ ঘটনায় দগ্ধ হাসানের আরও এক মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা ভাল নয়। গত রবিবার হাসানের ছেলে রাইয়ান ও সোমবার শাশুড়ি মারা গেছেন।

বিস্ফোরণে তানজিলের স্ত্রী ও দুই সন্তানও দগ্ধ হন। তাদের বিষয়ে তানজিল হোসেন বলেন, আমার স্ত্রী ও দুই সন্তানের অবস্থা কিছুটা ভাল।

গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশাপাশি দুটি কক্ষের নারী ও শিশুসহ ৯ জন দগ্ধ হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা