পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ২১:৩১ পিএম
খুলনার পাইকগাছায় মৎস্য ঘেরে উন্নত সনাতন পদ্ধতিতে বাগদা চিংড়ি চাষে উল্লেখযোগ্য অবদান রাখায় জাতীয় স্বর্ণপদক পাওয়ায় পাইকগাছা চিংড়ি চাষি সমিতি ও ষোলোআনা ব্যবসায়ী সমিতি রিপোর্টার্স ইউনিটিসহ উপজেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা পেয়েছেন সফল ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে পাইকগাছা উপজেলার প্রবেশদ্বার কাশিমনগর এলাকা থেকে শত শত মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে পৌরসভা চত্বরে নিয়ে আসেন। সংবর্ধনাস্থলে পৌঁছালে চিংড়ি চাষি সমিতি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা গোলাম কিবরিয়া রিপনকে ফুলেল শুভেচ্ছা জানান।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে গত ১৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক গ্রহণ করেন পাইকগাছার সফল চিংড়ি চাষি গোলাম কিবরিয়া রিপন।
উপজেলা চিংড়ি চাষি সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন ষোলোআনা সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, মোর্তজা জামান আলমগীর রুলু, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, বেনজির আহম্মেদ লাল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান, আফরোজা পারভীন শিল্পী।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল আজিজ, বজলুর রহমান, হুমায়ন কবির, আসলাম পারভেজ, রেজাউল করিম, সোহেল রাশেদ জনি, জামিলুর রহমান রানা, মিরাজুল ইসলাম, ইলিয়াস হোসেন, সুনিল মণ্ডল, অমরেশ কুমার মণ্ডল, আজিজুর রহমান মোল্লা, মিলন রায় চৌধুরী, প্রণব মণ্ডল, ফয়সাল রাশেদ সনি, হেলাল খান লোটাস, কাজী সিফাত উল্লাহসহ উপজেলার বিভিন্ন সংগঠনের সভাপতি, সম্পাদক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।