× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসিকের ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা বৃহস্পতিবার

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৯:৫৫ পিএম

নাসিকের ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা বৃহস্পতিবার

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। সিটি করপোরেশন গঠনের পর এটি হবে ১৪তম বাজেট।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে বাজেট প্রণয়নে কিছুটা বিলম্ব হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় বাজেট ঘোষণা করবেন নাসিকের প্রশাসক এএইচএম কামরুজ্জামান।

প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার আগে নাসিক কর্তৃপক্ষ একাধিক বৈঠক করে। এরই ধারাবাহিকতায় বাজেটের আকার ও খাতভিত্তিক ব্যয় নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৬৯৫ কোটি ৭ লাখ ৫৮ হাজার টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৫৮৮ কোটি টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৬৮৮ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৩৫৬ টাকা।

নাসিকের সচিব নূর কুতুবুল আলম জানান, সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে সিটি করপোরেশনের রাজস্ব আহরণে বড় ধাক্কা লেগেছে। এজন্য এবারের বাজেটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। তবে উন্নয়ন খাতে আগের মতোই সর্বোচ্চ বরাদ্দ থাকবে। তিনি বলেন, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে প্রয়োজনীয় খাতগুলোতে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এ কারণে বাজেটের আকার কিছুটা সীমিত রাখা হয়েছে।

উল্লেখ্য, জুলাই মাসের অভ্যুত্থানের পর সরকার দেশের সব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ২১ আগস্ট স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা