× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদিবাসী শিশুদের শিক্ষা ও অংশীজনের প্রত্যাশাবিষয়ক মতবিনিময় সভা

‎পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৯:৩৯ পিএম

 আদিবাসী শিশুদের শিক্ষা ও অংশীজনের প্রত্যাশাবিষয়ক মতবিনিময় সভা

পার্বতীপুরে আদিবাসী শিশুদের শিক্ষা ও অংশীজনের প্রত্যাশাবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।

‎গ্রাম বিকাশ কেন্দ্রের প্রধান নির্বাহী পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল আক্তার; বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক মানিক সরেন; সাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার শামসুন নাহার বেগম; প্রোগাম অফিসার শ্যামল রায়; ঝাড়ুয়া ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন; সিংগীমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ সরকার; দক্ষিণ শালন্দার মডেল উচ্চ বিদ্যালয়ের ‎প্রধান শিক্ষক রোকনুজ্জামান সরকার প্রমুখ।  

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা, আদিবাসী ছাত্রছাত্রীরাসহ গণমাধ্যম কর্মীরা। 

ওই আলোচনা সভায় আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি বিষয়ে সমস্যা ও তা উত্তোরণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা