× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে ফাঁদসহ দুই হরিণ শিকারী আটক

শরণখোলা (বাগেরহাট) প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৮:৫৭ পিএম

সুন্দরবনে ফাঁদসহ দুই হরিণ শিকারী আটক

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চর থেকে দুই হরিণ শিকারীকে গ্রেপ্তার করেছেন বনরক্ষীরা। 

বুধবার (২৭ আগস্ট) সকালে বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা পায়ে হেঁটে (ফুট পেট্রোলিং) টহলকালে ওই শিকারীদের আটক করেন। 

গ্রেপ্তার শিকারীরা হলেনÑ রাজু শিকদার (৩০) ও জামাল হাওলাদার (২২)। এদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে। নিষেধাজ্ঞার মধ্যে গোপনে বনে ঢুকে তারা ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিলেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিবএফ) রানা দেব জানান, গ্রেপ্তার স্মার্ট পেট্রোলিং দলের সদস্যরা ডিমের চরে পায়ে হেঁটে টহল দিচ্ছিলেন। এ সময় বনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা দুই ব্যক্তি বনরক্ষীদের দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে ধরে ফেলেন। পরে তাদের দেওয়া তথ্যমতে তল্লাশি করে বনে পেতে রাখা নাইলনের দড়ির তৈরি ৬০ ফুট মালা ফাঁদ উদ্ধার করা হয়।

এসিএফ জানান, আটক দুই শিকারীর বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা