× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবি, পরিবহন মালিক-শ্রমিক বিক্ষোভ

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৮:৪২ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৫ ১৮:৫১ পিএম

অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবি, পরিবহন মালিক-শ্রমিক বিক্ষোভ

চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধ বাস সার্ভিস বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে পদ্মা এক্সক্লুসিভ পরিবহনের মালিক ও শ্রমিকরা। বুধবার (২৭ আগস্ট) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দোয়াভাঙ্গা এলাকায় এ বিক্ষোভ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে ঢাকাগামী আল আরাফাহ ও পদ্মা এক্সক্লুসিভ নামের দুটি পরিবহন চালু রয়েছে। পদ্মা এক্সক্লুসিভ মালিক পক্ষ আল আরাফাহ পরিবহনের রুট পারমিট না থাকার অভিযোগ এনে সকাল থেকে বিক্ষোভ করে। এতে দুটি বাস সার্ভিস সকাল থেকে বন্ধ হয়ে যায়। আকস্মিক এ সার্ভিস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে হাজারো যাত্রী। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করে। 

পরবর্তীতে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন ঘটনাস্থলে এসে উভয় পক্ষের কথা শুনে জেলা প্রশাসকের সাথে আলোচনা করেন। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন উভয় পক্ষের সাথে সভা করে পরবর্তী সিদ্ধান্তের আশ্বাসের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চাঁদপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু জানান, ফিটনেসবিহীন বাস, অতিরিক্ত ভাড়া আদায়, অনুমতি ছাড়া কাউন্টার সহ নানা অনিয়মের জন্য আমরা প্রতিবাদ করছি। 

পদ্মা এক্সক্লুসিভ মালিক সমিতির সদস্য সুমন মিজি জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের তোপের মুখে পদ্মা এক্সক্লুসিভ মালিক ও শ্রমিকরা কোণঠাসা হয়ে পড়ে। আমরা এ ধরনের বৈষম্য চাই না। 

আল আরাফাহ পরিবহনের কাউন্টার ম্যানেজার রুবেল হোসেন জানান, আমরা নিয়ম মেনে পরিবহন পরিচালনা করছি। হঠাৎ করেই প্রতিপক্ষরা আমাদের ওপর চড়াও হয়। এতে চালক ছানাউল্লাহ আহত হন।

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে নির্দেশনা দেবেন আমরা তা বাস্তবায়ন করবো। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, আমরা কাগজপত্র খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা