চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৬:৫০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫ ১৭:০০ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে আলমডাঙ্গার পৌর পশুহাটের টাইগার মোড়ে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
জানা য়ায়, ওই ট্রাকটি ব্রেক ফেল করায় চাকায় পিষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৪৫) নামের বাইসাইকেল ব্যবসায়ীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। নিহত আব্দুর রাজ্জাক আলমডাঙ্গা উপজেলার হাউসপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর পৌনে ১টার দিকে আব্দুর রাজ্জাক তার বাইসাইকেলে করে টাইগার মোড় দিয়ে যাচ্ছিলেন। সে সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সরকার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে; বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। ট্রাক জব্দ করা হযলেও চালক পালাতক রয়েছেন।