× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূঞাপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৬:৩১ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৫ ১৬:৪৫ পিএম

ভূঞাপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ী গ্রামে মোছা. হালিমা বেগম (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ গাছ থেকে উদ্ধার করেছ পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।নিহত হালিমা বাগবাড়ী গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং ঘাটাইল উপজেলার মোনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার তিনি তার অসুস্থ খালাকে দেখার উদ্দেশ্যে বাবার বাড়িতে আসেন। পরদিন সকালে বাড়িতে বাঁশঝাড়ের পাশে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ তারা দেখতে পান।

স্থানীয় আবীর বলেন, সকালে বাড়িতে ছিলাম, হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি গাছে এক নারীর মরদেহ ঝুলছে। পরে পুলিশে খবর দিলে তাদের সহায়তায় মরদেহ নামানো হয় এবং তার ছেলের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা