× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই লাখ ১৯ হাজার টাকায় ৮০ পিস ইলিশ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ১৩:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাটে দুই লাখ ১৯ হাজার টাকায় ৮০ পিস ইলিশ বিক্রি হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে নোয়াব আলী মৎস্য আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ বিক্রি করা হয়।

জানা গেছে, ভোলার দৌলত খাঁর মাঝি মো. সালাউদ্দিন সাগর থেকে ইলিশ এনে চেয়ারম্যান ঘাটের নোয়াব আলী মৎস্য আড়তে বিক্রি করেন। তার ধরা ৮০টি বড় ইলিশ নিলামে ব্যবসায়ী কামাল বেপারি ২ লাখ ১৯ হাজার টাকায় ক্রয় করেন। নিয়ম অনুযায়ী তাকে অতিরিক্ত ৪টি মাছ বিনামূল্যে দেওয়া হয়।

নোয়াব আলী মৎস্য আড়তের ম্যানেজার মো. রিপন উদ্দিন বলেন, প্রতিটি ইলিশের ওজন গড়ে দুই কেজির বেশি। এগুলোকে ‘এলসি সাইজ’ বা সেরা সাইজের মাছ বলা হয়।

আড়তের স্বত্বাধিকারী ও হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ বলেন, আগে প্রায়ই এ ধরনের বড় ইলিশ পাওয়া যেত। এখন মাঝে মাঝে পাওয়া গেলেও এসব মাছের চাহিদা সব সময় বেশি থাকে। জেলেরা ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরেন, তাই ভালো দাম পেলে তাদের আনন্দও বেড়ে যায়। এতে জেলে, ব্যবসায়ী ও শ্রমিক সবার মুখে হাসি ফোটে।

হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, সরকারের দেওয়া নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করায় বড় আকারের মাছের সংখ্যা বেড়েছে। সামনে আরও বেশি বড় মাছ পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এতে জেলেরা উপকৃত হবেন এবং বাজারেও সাড়া পড়বে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা