× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুসলিম বন্ধুর জানাজায় এসে কান্না করা সেই সুধীর বাবু মারা গেছেন

কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ২১:২৯ পিএম

মুসলিম বন্ধুর জানাজায় এসে কান্না করা সেই সুধীর বাবু মারা গেছেন

কুমিল্লার চৌদ্দগ্রামে মুসলিম বাল্যবন্ধুর জানাজায় এসে কান্নায় ভেঙে পড়েন সনাতন ধর্মাবলম্বী আলোচিত সেই ‘সুধীর বাবু’ মারা গেছেন। 

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। নিহতের ছেলে অর্জুন চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রাতেই বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে ২০২১ সালের ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে সুধীর বাবুর কান্নারত একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে সময় ছবিটি সম্পর্কে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের আমির হোসেন নামের একজনের জানাজা চলছিল। সে সময় জানাজার পেছনে একটি গাছের গুঁড়িতে বসে কান্না করছেন সুধীর বাবু। নিহত আমির হোসেন সওদাগর সুধীর বাবুর বাল্যবন্ধু ছিলেন। সেই ছবিটি লাখ লাখ ফেসবুক ব্যবহারকারী পোস্ট করে তাতে লিখেন- ‘বন্ধুত্ব মানে না জাত-ধর্ম’। 

স্থানীয়রা জানান, সুধীর বাবু ও আমির হোসেন ছোটবেলা থেকে এক সঙ্গে আড্ডা ও খেলাধুলা করে বড় হয়েছেন। বয়সের একপর্যায়ে দুজন গুণবতী বাজারের ব্যবসায়ী ছিলেন। ব্যবসার শত ব্যস্ততার ভিড়ে সুযোগ পেলেই দুই বন্ধুর ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতেন। অবসর সময় কাটাতেন একসঙ্গে।

মৃত্যুকালে সুধীর বাবু ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা