× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেড় শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ২০:২০ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৫ ২০:৩৩ পিএম

দেড় শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় (মতলব- চাঁদপুর সড়ক সংলগ্ন) সরকারি খাল দখল করে অবৈধভাবে গড়ে ওঠা দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান জেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা প্রশাসন, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই দশকেরও বেশি সময় ধরে উপজেলার মুন্সিরহাট বাজারের সড়কের পশ্চিম পাশে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠে। দীর্ঘদিন ধরে দোকানগুলো নির্মাণ করে একটি প্রভাবশালী মহল ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছিল।

জেলার মাসিক সভায় এ বিষয়টি আলোচনায় আসলে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন অবৈধভাবে গড়ে ওঠা মুন্সিরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের সিদ্ধান্ত নেন। বিষয়টি নোটিসের মাধ্যমে এক সপ্তাহ (গত সোমবার পর্যন্ত) সময় দিয়ে ব্যবসায়ীদের অবগত ও দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু এ সময়ে ব্যবসায়ীরা মালামাল সরিয়ে নিলেও দোকানপাট না সরানোয় জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক উচ্ছেদ অভিযান চালানো করা হয়। এ সময় আবদুল হাকিম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

অভিযানকালে উপস্থিত ছিলেÑ জেলা পরিষদের প্রশাসক গোলাম জাকারিয়া, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, মুন্সিরহাট বাজারে পেন্নাই সড়কের পশ্চিম পাশে খালের ওপর জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছিল স্থানীয় লোকজন। বিভিন্ন সময় এ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিস করা হলেও সেগুলো সরিয়ে নেয়নি। জেলা প্রশাসকের মাসিক সভায় সিদ্ধান্ত ও নোটিস মোতাবেক স্থাপনাগুলো গুঁড়িয়ে দিয়ে ভূসম্পত্তি উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা