× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্যখাত সংস্কারে আন্দোলনকারীদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ২০:১৭ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৫ ২০:৩১ পিএম

স্বাস্থ্যখাত সংস্কারে আন্দোলনকারীদের মতবিনিময় সভা

 বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের ৩০তম দিনে মতবিনিময় সভা করেছে আন্দোলনকারীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এতে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের অন্যতম সমনায়ক মহিউদ্দিন রনি বলেন, দীর্ঘদিনের আন্দোলনের ফলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিছু কিছু পরিবর্তন এসেছে। নির্মূল করা হয়েছে কয়েকটি সিন্ডিকেটের। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি বরিশালের সচেতন মহল ও রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ চান। পাশাপাশি তাদের তিন দফা দাবি মেনে নিতে লিখিত দেওয়ার দাবি জানান। 

রনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা এবার ক্লাসে ফিরে যেতে চায়। তবে হাসপাতালের যে সিন্ডিকেট, অব্যবস্থাপনা তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। 

রনি বলেন, বরিশালে তরুণ এক লাখ অনলাইন ব্যবহারকারী আছে, যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে। 

বরিশাল-৫ আসনে ভোটার মাত্র পাঁচ লাখ। পাঁচ লাখ ভোটারের গ্রহণযোগ্যতা পেতে হলে এই এক লাখ তরুণ ভোটারকে গুরুত্ব দিতে হবে।

ক্ষমতায় যাওয়ার চিন্তাভাবনা আমাদের নেই। কিন্তু আমাদের প্রতিনিধি কে হবে সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি। স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের দাবিগুলো যে দল আমাদের সহযোগিতা করবে, আমরা পরবর্তী নির্বাচনে তাকেই ভোট দেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা