× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৬:৪৪ পিএম

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের

কুমিল্লার বুড়িচংয়ে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মমতা রানী (৫২) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে দশটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত মমতা রানী চাঁদপুরের মতলব উত্তর থানার কালির বাজার গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার এএসআই আব্দুর রহিম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মমতা রানী তার ছেলে শাওনের মোটরসাইকেল চড়ে চাঁদপুর থেকে কুমিল্লা আসছিল। সকাল সাড়ে দশটায় নিমসার ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের পিছনে বসা ওই নারী ছিটকে সড়কে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল, ট্রাক ও মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা