× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়াইগ্রামে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৬:১৭ পিএম

বড়াইগ্রামে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের নগর কয়েনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই ভ্যানযাত্রীর নাম আতিকুর রহমান (৪৫)। তিনি উপজেলার নগর বড়দেহা গ্রামের মৃত মঞ্জিল সরদারের ছেলে। 

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার ইসমাইল হোসেন জানান, মহাসড়কের পাশে ভ্যানটি দাঁড়ানো ছিলো। এসময় নাটোর থেকে পাবনাগামী সৌরভ পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসকে সাইট দিতে গিয়ে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী সড়কের উপর ছিটকে পড়লে মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় পুলিশ পাবনার দাশুরিয়া থেকে বাসটিকে আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা