× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে নলকূপ চুরিতে পানির কষ্টে ৩৬০ শিক্ষার্থী

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৫:১২ পিএম

আপডেট : ২৬ আগস্ট ২০২৫ ১৬:১৯ পিএম

নোয়াখালীতে নলকূপ চুরিতে পানির কষ্টে ৩৬০ শিক্ষার্থী

নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ চুরির ঘটনা ঘটেছে। 

গত রবিবার (২৪ আগস্ট) ভোররাতে এ চুরি হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, নলকূপ না থাকায় বর্তমানে বিদ্যালয়ের ৩৬০ জন শিক্ষার্থীসহ বাজারের দোকানিরাও পানির কষ্টে চরম ভোগান্তিতে পড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাজারের মাঝখানে অবস্থিত বিদ্যালয়ের নলকূপ চুরি হওয়া লজ্জাজনক একটি ঘটনা। তারা দ্রুত নতুন নলকূপ স্থাপনের দাবি জানান। 

স্থানীয় বাসিন্দা আতাউস সালাম বলেন, বাজারে প্রহরী থাকা সত্ত্বেও বিদ্যালয়ের নলকূপ চুরি হয়ে যাওয়া খুবই দুঃখজনক। দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সমস্যা তৈরি হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম জানান, বিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী রাত ১টার দিকে চলে গেলে পরে ভোরে এসে দেখে নলকূপটি নেই। তিনি আরও বলেন, আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের ৩৬০ জন শিক্ষার্থী পানির কষ্টে রয়েছে। পাশাপাশি বাজারের দোকানিরাও এখান থেকে পানি নিতেন। বিদ্যালয়ে যদি একটি গেট থাকতো তাহলে হয়তো এ ধরনের ঘটনা ঘটত না।

এ ব্যাপারে কবিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনসার উদ্দিন বলেন, আমাদের কোনো ফান্ড নেই যে জরুরি ভিত্তিতে নলকূপ প্রতিস্থাপন করা যাবে। তবে, বিষয়টি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানানো হবেÑ যাতে তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা