ফেনী প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ১৩:৪১ পিএম
ফেনী সীমান্তে অভিযান চালিয়ে ১৪ লাখ ৭ হাজার ৭৪২ টাকা সমমূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে চোরাচালানবিরোধী অভিযানে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার দেবপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়। দেবপুর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করেন। জব্দ ওষুধের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৭ হাজার ৭৪২ টাকা। তবে, এসব ওষুধ চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে বিজিবি ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।